Posts

Showing posts with the label coventry

ফ্লেভার অফ দি ডেইঃ তারো

Image
নতুন দেশে আসার পর যে জিনিসটাতে অভ্যস্ত হয়ে পড়ছি সেটা হলো নাবিহা বা রুহির বাবল-টি ট্রিট গ্রুপওয়ার্ক-পরবর্তী-রিচুয়াল বাবল-টি ঢাকাতেও মোটামুটি প্রচলিত তাইনা? কিন্তু সত্যি বলতে এখানে যেরকম ভ্যারাইটি পাওয়া যায় সেরকম ঠিক নাহ...! তারো এর স্বাদ চেখে দেখার ইচ্ছা। বাবল-টি প্রেমীদের মধ্যে জনপ্রিয় নাকি এই তারো ফ্লেভার , আর নাবিহা বাবল-টি পিউরিস্ট, ওর জন্য সবসময় মিল্কটি (দুধচা এর স্বাদ কিন্তু আরেকটু কড়া) ফ্লেভার এবং হ্যা - অসাধারণ :)  ফুলেল একটু ঘ্রাণ আর স্বাদ , আর হালকা উজ্জ্বল বেগুনি রং (মন ভরে যায় না দেখলে?)~ ট্রিভিয়াঃ তারো একপ্রকার জাপানি মিষ্টি আলু, উজ্জ্বল বেগুনি রঙের জন্য ইয়্যাম থেকে পার্থক্য করা যায় 

এক বছর পূর্তি

Image
লগহাউজ ধাচের ইন্টেরিয়র। আর ফ্রি ওয়াইফাই! খুব সম্ভব ফার্স্ট ইয়ার এর শেষের দিকে, প্রথম বছর কান্দাকাটি ছাড়াই (আচ্ছা হালকা ক্যাওক্যাও ইনক্লুসিভ) পার করা উপলক্ষ্যে আমার ট্রিট । বোঝাই যায় , আমার "ফটোগ্রাফির" শুরুর দিকে হাহাহ স্থান - আরবান কফি কম্পানির কভেন্ট্রি শাখা আমাদের জন্য দুই কাপ মোকা আর নাবিহার জন্য মাকিয়াটো আর ফ্রি ব্রাউনি (মন্দ ছিল না) প্রথম মোকা'র প্রেমে পড়া।