The Taqwacores: পাঙ্ক, ইসলাম, অ্যাফিলিয়েশন, কন্ট্রাডিকশন
মাইকেল মুহাম্মাদ নাইট ও তাকওয়া-কোর টার্ম দুইটার সাথেই আমার পরিচয় হঠাৎ করেঃ তবে, আমি তার বইটা পড়িনি, যেটি থেকে তৈরি সিমিলারলি টাইটেল্ড The Taqwacores (২০১০) নাইট নিজে আমেরিকান মুসলিম তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় তার আলোচনার জন্য; আর তার শুরুটা হয়েছিল তার ২০০৩ সালের বইটি থেকে। তিনি নিজে ইসলাম গ্রহণ করেন ১৬ বছর বয়সে - এরপর ইসলাম নিয়ে আরো বেশি শিক্ষার্জন করতে তিনি যান পাকিস্তানে। তরুণ বয়সে নাইট পাঙ্করক সীনের সাথে অনেক যুক্ত হয়ে পড়েছিলেন। তার এই দুইটি বিশ্বাসের মধ্যে কন্ট্রাডিক্শনের মধ্যে সমতা বা 'কাথার্সিস'-এর উদ্দেশ্যে তার এই লেখা। তবে লেখার সময়ে তিনি তার বিশ্বাস নিয়ে সন্দীহান ছিলেন - এবং তার লেখাটি মূলতঃ তার ইসলামে নিজের ইন্টারপ্রেটেশন নিয়ে অভিযান (যা অনেকটা সূফিবাদ থেকে অনুপ্রাণিত)। ফিল্মটি তৈরি হয়েছে প্রায় ৭ বছর পরে, যেই কারণে ধারণা করা যায় যে তার পরবর্তী বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে নিজের সাথে কিছুটা সমতায় এসেছেন - যেই কারণে এই সিনেমাটিতে অনেক প্রশ্নের সাথে অনেক উত্তরও পাওয়া যায়, যা, বলা বাহুল্য, নাইটের নিজস্ব মতামত, কিন্তু তারপরও বলা যায় অনেকগুলো ইন্টেরেস্টিং প্রশ্ন ...