Posts

Showing posts with the label witchcraft

Dig Two Graves (2014)

Image
হান্টার অ্যাডামসের গল্প এবং ডিরেকশন, আমার কাছে নতুন, যেমন নতুন সুইডিশ সিনেমাটোগ্রাফার এরিক ম্যাডিসনের কাজও। সেই হিসেবে পুরষ্কারজয়ী ' ডিগ টু গ্রেইভস ' সিনেমাটি আমার জন্য পরিচিতিপর্ব বলা চলে। মূলতঃ হরর ক্যাটেগরিতে নমিনেশন পেলেও একে থ্রিলার বলাটাই ভালো যদিও এর মধ্যে কিছু হরর ইলিমেন্ট আছে। বিশেষতঃ জিপ্‌সি, ব্ল্যাক ম্যাজিক কিছু কিছু উপাদান আছে, যদিও সিনেমার দৈর্ঘ্যের তুলনায় সেগুলোর উপস্থিতি কম। কিন্তু সিনেমার বর্ণ্নায় এতটুকু দেখে মনে হওয়াই স্বাভাবিক এটি একই ধরনের ফিল্মগুলোর (১৯৭৩ এর ' দি উইকারম্যান   '   এর কথা মনে আসছে) মত এতে ন্যুডিটি, স্ল্যাশার থিম থাকবে কিন্তু এগুলো নেই বললেই চলে। যদিও একধরনের শিরশিরে ভাব আছে কিছুটা। তথাপি, হরর থিম। এছাড়াও, সাউথার্ন ইলিনয়ের প্রকৃতি-আবৃত সেটিং, সেট ডিসাইন এবং ম্যাডিসনের ফটোগ্রাফিতে সিনেমাটিতে সাউথার্ন গথিক ভাবটা প্রকটভাবে চোখে পড়ে। যদিও অনেক চরিত্রের সাউথার্ন অ্যাক্সেন্ট এবং সিনেমাটির কিছু 'কামিং-অফ-এইজ' থিমের জন্য একে অনেকে স্টিফেন কিং এর ' দি বডি  ' এবং সেই সূত্রে ' স্ট্যান্ড বাই মি  ' (১৯৮৬) এর সাথে তুল...

কানাশিমি নো বেলাদোন্নাঃ এম্পাওয়ারমেন্ট ও কালচারাল ন্যারেটিভ

Image
[ minor spoilers ] ফিল্ম নিয়ে কথা বলা হবে আর ফেমিনিজম নিয়ে কথা হবেনা ? স্বাভাবিকভাবেই বর্তমান পরিপ্রেক্ষিতে ফেমিনিস্ট মুভমেন্টের সাথে ইনক্লুসিটিভিটি অর্থাৎ সব বর্ণ, এথনিসিটি এবং জেন্ডার স্পেক্ট্রামের সম্মিলন ও এর সমপর্যায়ের আলোচনা ইত্যাদি অনেক বিষয় লাইমলাইটে এসেছে; কিন্তু এর গোড়াটি ছিল আরো বেশি সরলরৈখিক, কিন্তু আরো বেশি কঠিন। বাংলার সমাজের, বিশেষ করে বাঙালি মুসলিম সমাজের জন্ম হিসেবে আমাদের প্রথমে জানা, 'ফার্স্ট লাইট' ছিলেন বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২)।   ওয়েস্টার্ন সমাজের ফেমিনিজমের ইতিহাস আরেকটু পুরোনো, আরেকটু পলিটিক্যাল। মিসোগাইনির বিরুদ্ধে লেখা শুরু হয় ১৪শ-১৫শ শতকের মাঝামাঝি সময়ে, কিন্তু প্রকৃত রূপ পায় অষ্টাদশ শতকের শেষে, রেঁনেসা যুগের শেষ পর্যায়ে, যা 'দি এইজ অফ এনলাইটেনমেন্ট' নামে পরিচিত। এই সময়ে নারীদের ভোটাধিকারসহ পুরুষের সমপর্যায়ের রাজনৈতিক অধিকারের জন্য ও নারী-পুরুষের জন্য অবস্থিত নৈতিকতার অসম স্ট্যান্ডার্ড নিয়ে লেখালেখি করেন  লর্ড বেন্থাম, মেরি ওলস্টোনক্রাফট প্রমুখ।  যার স্রোত আমরা উপমহাদেশে পেয়েছি পরের শতকে - তবে আমাদের শুরুটা ছিল শুধুই শিক্ষার অধ...