ঝড়ে পড়ে যাওয়া পাখি আর মাইক্রোস্টোরি সমস্যা
[ spoilers ] কোনরকম কষ্টে মষ্টে কিশোর বয়সটা পার করতে পারলেই হলো; কেউ বলবে সেটা ছিলো তাদের জীবনের শ্রেষ্ঠ সময়, কেউ বলবে কৈশোরকালের নানা অপাওয়ার কথা। তবে যাইহোক, সেই সময়টার রহস্যগুলোই তাড়া করে ফিরে আমাদের ইনার-টিনেজারকে। এরকম থিমটাই মূল উপজীব্য লরা সাসিশ্কে এর বই White Bird in a Blizzard - এ। যার উপর ভিত্তি করে গ্রেগ আরাকির ২০১৪ এর ফিল্ম, একই নামে। ইন্ডি ফিল্মমেকার হিসেবে আরাকি এক কথায় অসামান্য। তার ফিল্মে নিহিলিজম, অ্যাপেথি, সেক্শুয়ালিটি এরকম ব্যাপারগুলো তিনি খুব সামনাসামনি ভাবে তুলে ধরেন। এক কথায় বোল্ড। মিলেনিয়াল টিনেজ ব্যাপারগুলো এজন্য তার চেয়ে ভালো করে তুলে ধরার মতন মানুষ কমই আছে, বলা যায়। তার ফিল্মের কালার গ্রেডিং থেকে শুরু করে ক্যারেক্টার শট গুলাতে একধরনের রক-অ্যান্ড-রোল, ফ্যান্টাসি ভাব ফুঁটে উঠে থাকতে দেখা যায়। এই থিমগুলো হোয়াইট বার্ড-এ ও কন্টিনিউড। তবে তার অন্যান্য ফিল্মগুলো থেকে এটা কিছুটা ভিন্ন। আপাতদৃষ্ট শর্ট টার্ম কাজ-কারবার ছাড়াও, সর্বসাপেক্ষে আরেকটা বড় থিম নিয়ে আলোচনা রয়েছে এই ফিল্মটিতে। 'আম্ব্রেলা আইডিয়া' ব্যাপারটা হলো এখানে এরকমঃ ক্যাট কনা...