Posts

The Eyes of My Mother: নারী, প্রকৃতি, বিচ্ছিন্নতা

Image
[ major spoilers ] আর্টের একটি জটিল আলোচনা হচ্ছে বিচ্ছিন্নতা, বা আইসোলেশন। কখনো বিচ্ছিন্নতায় যেতে বাধ্য করা হয় সমাজ দ্বারা, কখনো কেউ একাকীত্বের সাথে খাপ খাইয়ে নেয় যে সামাজিকতা হিস্টিরিয়া তৈরি করতে পারে। আইসোলেশন, বা লোনলিনেস ব্যাপারটা প্রথমে খেয়াল করেছিলেন ফ্রয়েড, যদিও সেটি তিনি সরাসরি টার্ম করেননি। বিচ্ছিন্নতাকে তিনি তুলে ধরেছিলেন অ্যাংক্সাইটির সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য একটি সেলফ-ডিফেন্স মেকানিজম হিসেবে। তবে সেখানে তার টেস্ট সাব্জেক্টটি মানুষের সঙ্গ পাওয়ার মাধ্যমে অন্ধকারের প্রতি তার ভয় কমে যাওয়ার কথা বলেছিল। তাহলে কি একাকীত্বের বিপরীত শুধু মানুষের সঙ্গ?  উল্লেখিত টেস্ট সাব্জেক্টটি 'ম্যাডোনা অ্যান্ড চাইল্ড' এর একটি পেইন্টিং থেকে সে যে আনন্দ পেয়েছিল, তার বর্ণনা থেকে প্রখ্যাত সাইকোঅ্যানালিস্ট ক্লাইন এই সিদ্ধান্তে আসেন যে, 'একাকীত্ব' হলো মা ও সন্তানের আদর্শ ভালোবাসার সম্পর্কটির প্রতি আকাঙ্ক্ষা । বার্গম্যান বলেন যে, আদর্শ ভালোবাসার মূল বিষয় হলো শিশুকালের সেই হারানো ভালোবাসাকে ফিরে পাওয়া। তাহলে একাকীত্বের বিপরীত কি ভালোবাসা, বা আরেকটু স্পেসিফিক্যালি, মায়ের ভাল...

ঝড়ে পড়ে যাওয়া পাখি আর মাইক্রোস্টোরি সমস্যা

Image
[ spoilers ] কোনরকম কষ্টে মষ্টে কিশোর বয়সটা পার করতে পারলেই হলো; কেউ বলবে সেটা ছিলো তাদের জীবনের শ্রেষ্ঠ সময়, কেউ বলবে কৈশোরকালের নানা অপাওয়ার কথা। তবে যাইহোক, সেই সময়টার রহস্যগুলোই তাড়া করে ফিরে আমাদের ইনার-টিনেজারকে। এরকম থিমটাই মূল উপজীব্য লরা সাসিশ্‌কে এর বই White Bird in a Blizzard - এ। যার উপর ভিত্তি করে গ্রেগ আরাকির ২০১৪ এর ফিল্ম, একই নামে।  ইন্ডি ফিল্মমেকার হিসেবে আরাকি এক কথায় অসামান্য। তার ফিল্মে নিহিলিজম, অ্যাপেথি, সেক্‌শুয়ালিটি এরকম ব্যাপারগুলো তিনি খুব সামনাসামনি ভাবে তুলে ধরেন। এক কথায় বোল্ড। মিলেনিয়াল টিনেজ ব্যাপারগুলো এজন্য তার চেয়ে ভালো করে তুলে ধরার মতন মানুষ কমই আছে, বলা যায়। তার ফিল্মের কালার গ্রেডিং থেকে শুরু করে ক্যারেক্টার শট গুলাতে একধরনের রক-অ্যান্ড-রোল, ফ্যান্টাসি ভাব ফুঁটে উঠে থাকতে দেখা যায়।  এই থিমগুলো হোয়াইট বার্ড-এ ও কন্টিনিউড। তবে তার অন্যান্য ফিল্মগুলো থেকে এটা কিছুটা ভিন্ন। আপাতদৃষ্ট শর্ট টার্ম কাজ-কারবার ছাড়াও, সর্বসাপেক্ষে আরেকটা বড় থিম নিয়ে আলোচনা রয়েছে এই ফিল্মটিতে। 'আম্ব্রেলা আইডিয়া' ব্যাপারটা হলো এখানে এরকমঃ ক্যাট কনা...

চা এর বেস্টি

Image
~নস্টালজিক~ আমি এয়ারপোর্ট অপ্স আর মার্কেটিং রিপোর্টের পাশাপাশি একটু আধটু ছবি খিচাই ... ( চেক মাই ইন্সটা ;) নো সিরিয়াস্লি ডোন্ট...! ) মা যাওয়ার আগে বিস্কিটের এর স্টোর রিফিল করে দিয়ে গিয়েছেন। এই কন্টেইনারটাতে ভিন্টেজ একটা ভাব আছে তাই না? আমার পছন্দের একটা ক্লিক।